প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬
মানিকপুরে মাদীনাতুল হিকমাহতে পিঠা উৎসব
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের মানিকপুরে অবস্থিত মাদীনাতুল হিকমাহ একাডেমিতে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিশু কিশোরদের দেশীয় কৃষ্টি ও ঐতিহ্যের কথা স্মরণ করার মানষে শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাসুম হাসান। তিনি পিঠা উৎসবের উদ্বোধন করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যে সুন্নাতের অনুসরণ থাকলে তাতে বরকত আসে এবং হালাল উপার্জনের পথ সুগম হয়। তিনি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সুন্নাতভিত্তিক ব্যবসা ও নৈতিকতার শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও নিরাপদ সড়ক চাই মুন্সিগঞ্জ জেলা সভাপতি জনাব আতিকুর রহমান টিপু। তিনি শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, নৈতিক শিক্ষা ও সংস্কৃতিচর্চা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জনাব মবিন, সাংবাদিক আবদুল মবিন, পরিচালক জনাব ডা. আলমগীর হোসাইন, হাফেজ নূরে আলম সবুজ, ইব্রাহিম মাহমুদ, মাওলানা হাসান আল মামুন ও আব্দুল কাইয়ূম।
পিঠা উৎসবে শিক্ষার্থীরা প্রায় ২৫টি স্টল স্থাপন করে। স্টলগুলোতে রাজবল্লভ, মধুমালতি, পুষ্পকলি, মালাই মলাট, রেশমি শাখাসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। শিক্ষার্থীদের পরিচালিত স্টলগুলোর মধ্যে সাইফ এন্ড জাকারিয়া স্টল, আলিফা ও হুমায়রা পিঠা হাউজ, আয়ান ফাবিহা কেক বিটস, সোহা মনি পিঠা ঘর, আরাফাত কেক ও ইব্রাহিম মোহাম্মদ কেক উল্লেখযোগ্য।
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত