প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জের আলোকিত সন্তান গণিতশাস্ত্রবিদ সোমেশ চন্দ্র বসু
আহমেদ স্বপ্নীল, সময় ডেক্স
সোমেশচন্দ্র বসু (২ অক্টোবর ১৮৮৮ - ১১ জানুয়ারি ১৯৫৫) ছিলেন একজন বাঙালি গণিতশাস্ত্রবিদ। মানস অঙ্কে তার আন্তর্জাতিক খ্যাতি ছিল। প্রবাসী পত্রিকা একসময় তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণিতবেত্তা আখ্যা দিয়েছিল। সোমেশচন্দ্র বসুর জন্ম ২ অক্টোবর ১৮৮৮ সাল। বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের বজ্রযোগিনী গ্রামে।
শিক্ষা
সোমেশচন্দ্র ১৮৮৮ ঢাকায় জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল উমেশচন্দ্র বসু। ১৯০৬ খ্রিষ্টাব্দে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন এবং ১৯০৮ খ্রিষ্টাব্দে ঢাকা জগন্নাথ কলেজে এফ.এ পর্যন্ত পড়েন। এর পরে একাউন্টেন্টসশীপ পাশ করে মানসিক গণনার চর্চা শুরু করেন নিজে নিজে।
গণিতবিদ
মানসিক গননাশক্তির অদ্ভুত ক্ষমতা ছিল তার। মুখে মুখে অত্যন্ত দ্রুত জটিল অঙ্ক কষে ফেলতে পারতেন তিনি। ১৯১২ খ্রিষ্টাব্দে প্রথম কলকাতার প্রেসিডেন্সি কলেজে (বিশ্ববিদ্যালয়) তার এই বিস্ময়কর গননাশক্তির পরিচয় দেন। ৩০ মে ১৯২২ এ ইংল্যান্ড, ২১ সেপ্টেম্বর আমেরিকা ও ২৮ সেপ্টেম্বর কানাডার কুইবেক সিটিতে যান। এই সময় তাকে বাঙালি বিপ্লবী সন্দেহে পুলিশ গ্রেপ্তার করে ও বন্দী রাখে। ৪৫ দিন পরে মুক্তি পেয়ে আমেরিকা ও পৃথিবীর বিভিন্ন দেশে মানসিক গণন প্রদর্শন করে আন্তর্জাতিক খ্যাতিলাভ করেছিলেন। ১৯২৪ খ্রিষ্টাব্দে কলকাতায় ফিরে আসেন
লেখা
গণিতশাস্ত্র বিষয়ে তার রচিত কতগুলি পাঠ্যপুস্তক আছে।
সূত্র-উইকিপিডিয়া
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত