প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচন সামনে রেখে গজারিয়ায় থানা পুলিশের তল্লাশি জোরদার.
জুয়েল দেওয়ান, গজারিয়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে তৎপরতা জোরদার করেছে থানা পুলিশ। এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার রসুলপুর এলাকায় গজারিয়া থানার উদ্যোগে একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই করেন। পাশাপাশি চালক ও যাত্রীদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশের এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আলী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত