হুমায়ুন আজাদ একইসাথে একজন লেখক, কবি, ভাষাবিজ্ঞানী, গবেষক এবং অধ্যাপক।
তিনি ১৯৪৭ সালের ২৮ শে এপ্রিল বর্তমান মুন্সীগঞ্জ জেলার,শ্রীনগর উপজেলার,রাঢ়িখাল গ্রামে জন্মগ্রহন করেন। বাবা মায়ের দ্বিতীয় সন্তান আজাদ,জন্মের সময় তার নাম ছিলো হুমায়ুন কবির,পরে সে নাম পালটে দিয়ে তিনি নাম রাখেন-“হুমায়ুন আজাদচ্।হুমায়ুন আজাদের বাবার নাম আবদুর রাশেদ, তিনি প্রথম জীবনে একজন শিক্ষক ছিলেন।পরবর্তীতে ব্যবসায়ী হোন। তার মায়ের নাম জোবেদা খাতুন, তিনি একজন গৃহিণী ছিলেন।জন্মের পর থেকে প্রায় ১৫ বছর বয়স পর্যন্ত তিনি রাড়িখাল গ্রামে কাটান,এমনকি তার বিভিন্ন লেখায় এই গ্রামের বর্ননা উঠে এসেছে অনেকটাই।
রাঢ়িখাল গ্রামে ছিলো তার নানাবাড়ি।তৎকালীন সময়ে ছেলেমেয়েরা মায়ের পরিচয়েই বড় হতো। তার শৈশবকালের পড়াশুনা কাটে রাঢ়িখাল প্রাইমারি স্কুলে এবং জে সি বোস ইন্সটিটিউটে। পরবর্তীতে বাংলা সাহিত্যের ওপরে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।এবং ভাষাবিজ্ঞান থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন,স্কটল্যান্ড এর এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে।তিনি ১৯৭৫ পিএচডি করা অবস্থায় সালে লতিফুল কহিনূর নামে এক তরুনিকে বিয়ে করেন,যার সাথে তার পরিচয় হয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে।পরবর্তীতে তিনি ৩ সন্তানের বাবা ও হোন। হুমায়ুন আজাদ তার কর্মজীবন শুরু করেন মাত্র ২২ বছর বয়সে।১৯৬৯ খ্রিষ্টাব্দে তিনি প্রথম কর্মজীবন শুরু করেন, চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসাবে।সেখানে কিছুদিন থাকার পর ১৯৭০ সালের ১১ জানুয়ারি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসাবে নিযুক্ত হোন। একই বছর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসাবে যোগ দেন।এবং পরবর্তী ১৯৭৮ সালের ১ ই নভেম্বর তিনি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসাবে যোগদান করেন, পরবর্তীকালে বাংলা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। এবং সেখানেই তার অধ্যাপক পদের উন্নিত হয়।হুমায়ুন আজাদের সাহিত্যচর্চার শুরু হয়েছিলো কবিতা লেখার মাধ্যমে।বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর তিনি লেখালেখি শুরু করেন। তবে একবার বিদ্যালয়ে নবম শ্রেণীতে থাকাকালীন তার “ঘড়ি বলে টিক টিকচ্ শিরোনামে প্রথম লেখা প্রবন্ধ ছাপা হয়েছিল দৈনিক ইত্তেফাকে।
তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা ৭ টি,এরমধ্যে প্রথম মৌলিক কাব্যগ্রন্থ হচ্ছে,চ্অলৌকিক ইস্টিমারচ্। তার প্রকাশিত-অপ্রকাশিত কবিতাসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেথথ জীবদ্দশায় হুমায়ুন আজাদের শ্রেষ্ঠ কবিতা (১৯৯৩) ও কাব্যসংগ্রহ (১৯৯৮) এবং মৃত্যুর পরে কাব্যসমগ্র (২০০৫)। তিনি মোট ১২টি উপন্যাস লিখেছেন। তার উপন্যাসসমূহ উপন্যাসসমগ্র ১ (২০০১), উপন্যাসসমগ্র ২ (২০০২) এবং উপন্যাসসমগ্র ৩ (২০০৩) বইয়ে প্রকাশিত হয়েছে। তিনি যাদুকরের মৃত্যু (১৯৯৬) নামে ১টি মৌলিক ছোটগল্পের বই লিখেছেন। এছাড়াও তার ৮টি কিশোরসাহিত্য, এবং ৮টি ভাষাবিজ্ঞান বিষয়ক বই রয়েছে।
ষাটের দশকের পরিব্যাপ্ত হতাশা, দ্রোহ, ঘৃণা,প্রেম ইত্যাদিই ছিলো তার কবিতার মূল প্রেক্ষাপট। ১৯৬০-এর দশকে আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্র থাকাকালীন সময়ে, পশ্চিমের ভাষাবিজ্ঞানী চম্স্কি-উদ্ভাবিত রূপান্তরমূলক সৃষ্টিশীল “ব্যাকরণ তত্ত্বটিচ্ আলোড়ন সৃষ্টি করেছিল। এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রির জন্য আজাদ এই তত্ত্বের কাঠামোর ওপর ভিত্তি করে বাংলা ভাষার রূপমূলতত্ত্ব তথা বাক্যতত্ত্ব নিয়ে গবেষণা করেন। এর মাঝে ভাষার বাক্যতত্ত্বের ওপর বাক্যতত্ত্ব নামে একটি বই বাংলা একাডেমি থেকে প্রকাশ করেন। একই সালে বাংলা একাডেমি থেকে তিনি বাঙলা ভাষা শিরোনামে দুই খণ্ডের একটি দালীলিক সঙ্কলন প্রকাশ করেন, যাতে বাংলা ভাষার বিভিন্ন ক্ষেত্রের ওপর বিগত শতাধিক বছরের বিভিন্ন ভাষাবিদ ও সাহিত্যিকের লেখা গুরুত্বপূর্ণ ভাষাতাত্ত্বিক রচনা সংকলিত হয়। এই তিনটি গ্রন্থ বাংলা ভাষাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ সংযোজন হিসাবে বিবেচিত। তিনি পরবর্তীকালে তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান (১৯৮৮) ও অর্থবিজ্ঞান (১৯৯৯) শিরোনামে দুইটি সংক্ষিপ্ত প্রাথমিক পাঠ্যপুস্তক লেখেন। ১৯৯০-এর দশকের শেষের দিকে তিনি বাংলা ভাষার একটি পূর্ণাঙ্গ ব্যাকরণ রচনার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন। তবে মৃত্যুর কারণে তার এই আগ্রহ বাস্তবায়িত হয় নি।
হুমায়ুন আজাদ ব্যক্তিগতভাবে ধর্মে বিশ্বাসী ছিলেন না এবং তিনি সরাসরি ধর্মের সমালোচনা করে কখনো বইয়ে লেখেননি। তার লেখালেখিতে উদারপন্থা, বিজ্ঞানমনস্কতার এবং একই সঙ্গে দ্রোহের ছাপ স্পষ্ট ছিলো।
হুমায়ুন আজাদ জীবিত থাকাকালীন নানা রকম
সম্মাননাপুরস্কারে ভুষিত হোন।তা হলোথথ একাডেমি পুরস্কার(১৯৮৬), সামগ্রিক অবদান,অগ্রণী ব্যাংক-শিশু সাহিত্য পুরস্কার(১৯৮৬),শিশু সাহিত্যমার্কেন্টাইল ব্যাংক পুরস্কার(২০০৪), একুশে পদক (২০১২), ভাষা ও সাহিত্যমরণোত্তর।
২০০৪ খ্রিষ্টাব্দের ১১ই আগস্ট, জার্মানে নিজ আবাসস্থলে মৃত্যুবরন করেন হুমায়ুন আজাদ। ১২ আগস্ট আবাসস্থলের নিজ কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।মৃত্যুর পর জার্মান সরকারের তত্ত্বাবধানে মিউনিখে তার নিজ বাসভবনে পাওয়া সব জিনিসপত্র ঢাকায় তার পরিবারের কাছে পাঠানো হয়। সে জিনিসপত্রের ভেতরে পাওয়া যায় তার হাতের লেখা তিনটি চিঠি। চিঠি তিনটি আলাদা তিনটি পোস্ট কার্ডে লিখেছেন বড় মেয়ে মৌলিকে, ছোট মেয়ে স্মিতাকে এবং একমাত্র ছেলে অনন্য আজাদকে। অনুমান করা হয়, ওই লেখার অক্ষরগুলোই ছিল তার জীবনের শেষ লেখা ছিলো।ফ্যামিলি গেম
তার মরদেহ জার্মান থেকে এনে, ঢাকায় জানাযার নামাজ শেষে মুন্সিগঞ্জের রাড়িখাল গ্রামে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার কবর সিমেন্ট দিয়ে পাকা করে একটি বইয়ের মত করা হয়েছে।