গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জ পৌরসভায় তিন দিনব্যাপী কর মেলা শুরু হয়েছে। বেলা ১১ টার দিকে শহরের কাচারী এলাকার পৌরসভা কার্যালয়ে এ মেলার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব। এরআগে মেলা উপলক্ষ্যে র্যালী বের করে।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রব, মেডিক্যাল অফিসার ডা. শেখ মোস্তফা, অ্যাকাউন্ট অফিসার কামরুল আলম, কর কর্মকর্তা আবু সাইদ সরকার প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন হুমায়ুন ফরিদ।
প্রসঙ্গত: আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত এ মেলা চলবে। যারা এ মেলাতে এসে কর পরিশোধ করবে, তাদের ১৫ শতাংশ ছাড়ে কর নেওয়া হচ্ছে। এছাড়া মেলায় কর পরিশোধে পৌর নাগরিকদের বিশেষ পুরস্কার প্রদান করা হচ্ছে।#