প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
গজারিয়ায় ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা.
জুয়েল দেওয়ান, গজারিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ আসন (সদর-গজারিয়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান রতনের ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে গজারিয়া উপজেলায় ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রতীক বরাদ্দের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক ভাবে মিছিল, লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হচ্ছে। এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
ভবেরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন সরকার বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক। মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী কামরুজ্জামান রতন ভাইয়ের কোনো বিকল্প নেই। তিনি একজন সৎ, যোগ্য ও দানশীল মানুষ। রতন ভাই বিজয়ী হলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মুন্সীগঞ্জ-৩ গড়ে উঠবে। শিক্ষার মান উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে।
জেলা বিএনপির সদস্য মাসুদ ফারুক বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যে ধানের শীষের কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকেই রায় দেবে বলে আমরা আশাবাদী।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে কামরুজ্জামান রতন প্রতিদ্বন্দ্বিতা করছেন।#####
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত