প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
গজারিয়ায় ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে জসিম উদ্দিনের মৃত্যু.
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিনের লড়াই শেষে জসিম উদ্দিন (৩৮) মৃত্যুবরণ করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে ভবেরচর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
জানা গেছে, জসিম উদ্দিন উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি আশ্রয়ন প্রকল্প এলাকার বাসিন্দা আলেক মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ও পরিবারের অক্লান্ত সহায়তার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত