মুন্সীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার একজন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার রাজদিয়া স্কুল রোড এলাকার মোঃ মনির হোসেনের আল্লাহর দান নামক খাবারের হোটেলের সামনের অভিযান চালিয়ে মালখানগর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ আজিম (৪২) নামে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোপন সংবাদ ভিত্তিতে অভিযান পরিচালনা করে সমুদয়সহ আজিমকে গ্রেপ্তার করা হয়। আজিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।