প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
লৌহজংয়ে এনসিপির নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ
মো. সুবিন
মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জ-২ আসনের এনসিপি'র মনোনীত প্রার্থী মাজেদুল ইসলাম উপজেলার মাওয়া চৌরাস্তা থেকে প্রচারণা শুরু করেন। পরে তিনি মেদিনীমন্ডল ইউনিয়নের বিভিন্ন প্রধান সড়ক ও বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণাকালে মাজেদুল ইসলাম বলেন, নির্বাচিত হলে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবেন। পাশাপাশি পদ্মা নদীর পাড় ঘেঁষে একটি হাইওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যাতে নদীভাঙন রোধের পাশাপাশি যানবাহন চলাচল সহজ হয়। তিনি আরও বলেন, লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলায় এখনো মানসম্মত হাসপাতাল ও পর্যাপ্ত স্বাস্থ্যকেন্দ্রের অভাব রয়েছে। ভোটারদের সমর্থন পেলে এসব খাতে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।
এ সময় ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পদ্মা সেতু উত্তর থানার আমির মুফতি এস এম আনোয়ার হোসাইন, মেদিনীমন্ডল ইউনিয়ন সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. নুরুল্লাহ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত