প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
বেজগাঁও ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
তাজুল ইসলাম রাকিব
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আটিগাঁও এলাকায় মঈনুল ইসলাম ভুঁইয়ার নিজস্ব বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন কুদ্দুসের সভাপতিত্বে এবং লৌহজং উপজেলা সমবায় সমিতির সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল আসন্ন উঠান বৈঠক সফল করার কৌশল ও সাংগঠনিক প্রস্তুতি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. তাহের মৃধা, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মঈনুল ইসলাম ভুঁইয়া এবং জেলা বিএনপির সদস্য শামীম হাবীব।
এছাড়াও উপস্থিত ছিলেন আজীম, মিঠু শেখ, মিথুন সিকদার, খোকন খোকন,বান্টি সিকদার ,মিজানুর রহমান, শাকিল শেখ, মো. মবীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে উঠান বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত