প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬
লৌহজংয়ে বিএনপির উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা
মোঃ সুবিন, লৌহজং (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদ এর পক্ষে উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার কান্দিপাড়া গ্রামের হাওলাদার বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা।
মেদিনীমন্ডল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তাজল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আল-আমীন খান।
এসময় আরও উপস্থিত ছিলেন মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি আওলাদ মোল্লা, বিএনপি নেতা এস আলম, আলী হাসান, আওলাদ খান, রানা হোসেন রনি, মো. শাকিল খান, নাঈম বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত