প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থী পক্ষে প্রচারণা অংশ নেওয়ায় ৮ বিএনপি নেতা বহিষ্কার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জ-১ আসনের শ্রীনগর ও সিরাজদীখান উপজেলার ৮ বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সদস্য পদসহ সকল পদ থেকে তাদের বহিষ্কার করা হয়। বহিস্কৃতরা হলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা বিএনপির সদস্য ও জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, সিরাজদীখান উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভুইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ ও কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত