স্বেচ্ছায় পদত্যাগ ঘোষণা করে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ও গজারিয়া ইউনিয়নে প্রচার প্রচারণা চালিয়েছেন মুন্সীগঞ্জ-০৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিনের কর্মী-সমর্থকরা।

খবর নিয়ে জানা যায়, শুক্রবার ( ৩০ জানুয়ারি ) বিকালে ইমামপুর ইউনিয়নের রসুলপুর খেয়াঘাট ও গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় মিছিল বের করেন তার কর্মী সমর্থকরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুহা মজিবর রহমান, আব্দুর রহমান শফিক, মকবুল আহমেদ রতন, স্বপন সরকার, অধ্যাপক শফিক শিকদার, বোরহান উদ্দিন ভূঁইয়া,অহিদুজ্জামান ওহিদ প্রমূখ।
এসময় সদ্য বহিষ্কৃত যুবদল কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মুহা. মুজিবুর রহমান বলেন, ' মুন্সীগঞ্জ-০৩ আসনে দলীয় প্রার্থী নির্বাচন সঠিক হয়নি তাই আমরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছি। একের পর এক নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে, বাধ্য হয়ে আজ উপজেলা বিএনপির অধিকাংশ নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছে। এখন থেকে গজারিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচার-প্রচারণা চালাবেন।'
প্রসঙ্গতঃ তৃণমূলের মতামত উপেক্ষা করে সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন এবং দলীয় নেতাকর্মীদের বহিষ্কারের প্রতিবাদে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিবসহ বিভিন্ন ইউনিটের ২১ নেতাকর্মী পদত্যাগ করেন।