প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
ধানের শীষের বিজয় লক্ষ্যে সিরাজদীখানে গণসংযোগ ও লিফলেট বিতরণ
সিরাজদীখান প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সিরাজদীখান উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মালখানগর কলেজ রোড থেকে তালতলা বাজার পর্যন্ত এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানা। তিনি মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর পক্ষে সাধারণ ভোটারদের মাঝে দলের নির্বাচনী বার্তা তুলে ধরেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডালিস আম্বাসের কর্ণধার হাজী নজরুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মুন্সীগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান, সিরাজদীখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মুসা ও সাধারণ সম্পাদক গুলজার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাদশা মিয়া, উপজেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. হারুন উর রশিদ মোল্লা, মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
একই দিন বিকেল ৩টার দিকে উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমনের নেতৃত্বে মালখানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। এ সময় নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত