প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে তিন স্বাস্থ্যকর্মীর অবসরজনিত বিদায় সংবর্ধনা
মো. সুবিন, লৌহজং
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন স্বাস্থ্যকর্মীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা পাওয়া স্বাস্থ্যকর্মীরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই সাবেক ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. হাবিবুর রহমান ও হাশেম মো. আবু বকর ছিদ্দিক দেওয়ান এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম।
গতকাল শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক কাজী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক কাজী মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. বেবী নাজনীন সোহানা ও ডা. এম এ সাঈদ লিয়ন।
অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক দীপালী রানী দাস, উপজেলা স্বাস্থ্য সহকারী সমিতির সভাপতি বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক সুধাংশু বিশ্বাস, উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি সায়মা আনজুম এবং সংবর্ধিত ব্যক্তিরা।
বক্তারা অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের দীর্ঘদিনের সেবার কথা স্মরণ করে তাঁদের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত