প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে ফুটবলের বিজয়, মানে পঞ্চসারবাসীর বিজয়
নিজস্ব প্রতিবেদক
নির্বাচনে ফুটবলের বিজয়, মানে পঞ্চসারবাসীর বিজয়
মুন্সীগঞ্জ-৩ আসনের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ফুটবল প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনের দিন ফুটবল প্রতীকে ভোট দিয়ে এলাকার কৃতি সন্তান মহিউদ্দিনকে বিজয়ী করার আহবান জানিয়েছেন বক্তারা। নির্বাচনে ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বিজয় মানে তার নিজ ইউনিয়ন পঞ্চসারাসীর বিজয় হবে। তাই নিজে ভোট দিয়ে পরিবারের অপর সদস্য ও প্রতিবেশীকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করে তুলুন।
জয়যুক্ত করার লক্ষ্যে এ উঠান বৈঠক হয়।
সোমবার (২ ফেব্রয়ারী) রাত সাড়ে ৭ টার দিকে শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের দশকানী গ্রামে ফুটবল প্রতীকের অনুষ্ঠিত উঠান বৈঠকে এই আহবান জানিয়েছেন বক্তারা। উঠান বৈঠক বক্তব্য রাখেন ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিনের ছোট ভাই ও সদ্য বহিস্কৃত বিএনপি নেতা মো. আব্দুল মতিন, পঞ্চসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, মো. মুক্তার হোসেন, মো. সিরাজুল ইসলাম ঢালী, মো. দিদার হোসেন প্রমুখ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত