প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জ-১ আসনে বর্তমান চিত্র ভোটের মাঠে ৬ প্রার্থীর মধ্যে সরব ধানের শীষ, ঢিলেঢালা প্রচারণায় অপর ৫ প্রার্থী
আব্দুল্লাহ আল মাসুদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) আসনে ভোটের মাঠে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আনুষ্ঠানিকভাবে সবাই প্রচারণায় যুক্ত থাকলেও মাঠপর্যায়ে সবচেয়ে
বেশি সক্রিয় ও দৃশ্যমান বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মো.আব্দুল্লাহ।
নির্বাচনের আর মাত্র ৮ দিন বাকি। আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্য দিয়ে প্রচার-প্রচারণা শেষ হবে। শেষ সময়ে এসে প্রচারণার গতি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে
অপর প্রার্থীদের তুলনায় ধানের শীষের প্রার্থীর উপস্থিতিই সবচেয়ে বেশি চোখে পড়ছে।
বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি।তিনি নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে
যাচ্ছেন। শ্রীনগর ও সিরাজদীখান উপজেলার ২৮টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তার সরব উপস্থিতি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে।
অন্যদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব মো. মমিন আলী ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে থাকলেও তার প্রচারণা সীমিত পরিসরেই আবদ্ধ রয়েছে। তার ব্যক্তিগত সমর্থন থাকলেও মাঠভিত্তিক শক্ত অবস্থান গড়ে তুলতে পারেননি বলে ভোটারা জানিয়েছে। তাদের ভাষ্য, স্বতন্ত্র প্রার্থী মমিন আলী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির
সদস্য পদ থেকে বহিষ্কৃত হওয়ার পর তার সমর্থন ক্রমেই কমে যাচ্ছে।
এ ছাড়া জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী একেএম ফখরুদ্দিন রাজী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী আবদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আতিকুর রহমান খান এবং ইনসাফ বিপ্লব বাংলাদেশের আপেল প্রতীকের প্রার্থী রোকেয়া আক্তারও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
ভোটারদের মতে, শেষ সময়ে জামায়াতে ইসলামী তাদের প্রচারণা জোরদার করতে পারে। পাশাপাশি আওয়ামী লীগের সমর্থক ভোটাররা নির্বাচনে অংশ নিলে তার
প্রভাব তুলনামূলকভাবে বিএনপির দিকেই যেতে পারে বলে ধারণা করছেন অনেকে। সব মিলিয়ে মুন্সীগঞ্জ-১ আসনের ভোটের মাঠে ধানের শীষ প্রতীককে ঘিরেই সবচেয়ে বেশি আলোচনা চলছে। শেষ মুহূর্তের প্রচারণাই এই আসনের চূড়ান্ত ফল নির্ধারণমকরবে।
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮১ হাজার ১৪ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৬২ হাজার ৯ জন। উপজেলাওয়ারী হিসেবে সিরাজদীখান উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৯০টি। মোট ভোটার ২ লাখ ৭১ হাজার ৯৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৯৫১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৩০ হাজার ৩৪ জন। আর শ্রীনগর উপজেলায় ভোটকেন্দ্র ৮০টি। মোট ভোটার ২ লাখ ৭১ হাজার ৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ৬৩ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৩১ হাজার ৯৭৫ জন। সব মিলিয়ে মুন্সীগঞ্জ-১ আসনে মোট ভোটকেন্দ্র ১৭০টি।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত