প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির নির্বাচনী প্রচার উপ-কমিটি গঠন দল প্রধান মাহাবুব হাওলাদার আপন, সমন্বয়ক রকিবুল ইসলাম রিকাত
আব্দুল্লাহ আল মাসুদ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে দলীয় কার্যক্রম ও প্রচারণায় গতি আনতে মুন্সীগঞ্জ জেলা প্রচার দলের পক্ষ থেকে একটি প্রচার উপ-কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মাহাবুব হাওলাদার আপনকে দল প্রধান, রকিবুল ইসলাম রিকাতকে সমন্বয়ক করে ১৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে একটি প্রচার উপ-কমিটি অনুমোদন দেওয়া হয়।

গতকাল বুধবার মুন্সীগঞ্জ জেলা প্রচার দলের দপ্তর সম্পাদক মো. সাকিব সরদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। এতে তৃণমূল পর্যায়ে বিএনপির ৩১ দফার বার্তা পৌঁছে দেওয়া এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কমিটির অন্যরা হলেন সহ-সমন্বয়ক রাজ আহমেদ রাহুল, মো. সোহেল মৃধা ও সোহাগ তালুকদার, সদস্য মো. জনি শেখ, সাব্বির বাউল, কাউসার শেখ, মো. সোহেল শেখ, মোহাম্মদ হাবিব, রকি হাওলাদার, মো. সাইফুল ইসলাম নূর, সৌরভ ইসলাম, মোহাম্মদ কিবরিয়া হোসেন, মো. মিলন শেখ, আহমেদ আবু সালেহ, রাশেদুল হাওলাদার, মো. শাহ আলী ও মো. মইনুদ্দীন সরকার।
উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রচার-প্রচারণা জোরদার করা এবং সাধারণ মানুষের কাছে দলের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি সঠিকভাবে উপস্থাপন করাই এই কমিটির মূল লক্ষ্য। নতুন এই কমিটি গঠনের ফলে এলাকায় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত