মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ৭২ টি শিক্ষাপ্রতিষ্ঠানে নারিকেল ও আম গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কর, মেধা আচার্য্য, সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা একেএম আলমগীর, উপসহকারী কৃষি কর্মকর্তা নিতাই মÐলসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কৃষকবৃন্দ।
ইউএনও শাহিনা আক্তার বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠান থেকেই যদি শিক্ষার্থীরা গাছের গুরুত্ব বুঝে এবং চর্চা শুরু করে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ তুলে দিতে পারব। শুধু চারা বিতরণ করলেই হবে না, গাছগুলোর নিয়মিত পরিচর্যাও করতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় গাছ রোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তোলার পাশাপাশি কৃষির প্রতি আগ্রহী করাও আমাদের উদ্দেশ্য। উল্লেখ্য, কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচটি করে নারিকেল ও আম গাছের চারা সরবরাহ করা হয়।#