প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় একসাথে প্রাণ গেছে ৩ বন্ধুর
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় একসাথে প্রাণ গেছে ৩ বন্ধুর
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে ৩ বন্ধুর। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)।
টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, একই মোটরসাইকেলে একসাথে উঠেন ৩ জন। পথে গতি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোড়ে গিয়ে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।
নিহতদের মরদেহগুলো পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বলে জানান ওসি।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত