প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজদীখানে ইসলামী আন্দোলনের প্রার্থীর নির্বাচনী গণসংযোগ
আব্দুল্লাহ আল মাসুদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী মো. আতিকুর রহমান খান গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন।
গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় তিনি সিরাজদীখান বাজার, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত পাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর–সিরাজদীখান) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আতিকুর রহমান খান বলেন, দেশে সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অন্যায়ের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।
তিনি আরও বলেন, জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব।
এ সময় তাঁর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত