প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শ্রীনগরের মধ্য বাঘড়ায় যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
মোঃ আসাদুজ্জামান
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলাধীন বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৬-০২-২০২৬ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে ইমরান মোড়ল (২৫) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমরান মোড়ল মানিক মোড়লের ছেলে। তার বাড়ি শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকার বেপারী বাড়ি, ১ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা যায়, ইমরানের নিজ ঘর থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার গলায় মোবাইল চার্জারের তার পেঁচানো অবস্থায় পাওয়া যায়।
ঘটনাটি নিয়ে নিহতের পরিবার দাবি করেছে, এটি আত্মহত্যা নয়—বরং পরিকল্পিত হত্যা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
এ বিষয়ে শ্রীনগর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, গলায় তার পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত