প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শ্রীনগরে উঠান বৈঠকে গ্যাস লাইন ব্যবস্থা করার প্রতিশ্রুতি দাঁড়িপাল্লা প্রতীক প্রার্থীর
নিজস্ব প্রতিবেদক
নির্বাচিত হলে সিরাজদীখান ও শ্রীনগরে গ্যাস লাইনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজি। রোববার বিকেলে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রীনগর বাজারে শ্রীনগর উপজেলা জামায়াত ইসলামীর আমির মো: বিল্লল হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রতিটি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করিম।
মুন্সীগঞ্জ ১ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজি উঠান বৈঠকে বলেন, নির্বাচিত হলে তার আসনে একটি বিশ্বমানের হসপিটাল তৈরি করবেন। শ্রীনগর এবং সিরাজদিখান কে আধুনিক শহরে রূপান্তরিত করবেন। সব ধরনের চাঁদাবাজি সন্ত্রাস চিরদিনের জন্য বন্ধ করবেন। সিরাজদিখান শ্রীনগরে গ্যাস লাইনের ব্যবস্থা করবেন।
উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক সদস্য ডক্টর মুজাহিরুল ইসলাম। জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটয়ারী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো আক্তার হোসেন,ডা: ইব্রাহিম দেওয়ান, মাওলানা মুহাম্মদ মুখছেদুর রহমান সহ শ্রীনগর উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নির্বাচনী মিছিল সহকারে ছন বাড়ি এসে শেষ হয়
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত