প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
মাঠপাড়াতে ফুটবলের উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক
শহরের মাঠপাড়াতে মুন্সীগঞ্জ-৩ সদর-গজারিয়া আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের প্রতীক ফুটবল মার্কার জয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়াতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ফুটবল মার্কার বিজয়ের লক্ষে এলকাবাসী একত্বতা প্রকাশ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন।
এছাড়াও এদিন তিনি সকালে জেলার গজারিয়া উপজেলার জামালদী, ভাটেরচর ও হোসেন্দীতে পথসভা করেন। তিনি পরে বিকেলে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পশ্চিমপাড়া ও পৌরসভার কাটাকালী বাজারে গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সাইদুর রহমান ফকির, অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, মো. সাইদুর রহমান সরকার, ভিপি মো. শাহীন মিয়া, মো. জাকির হোসেন সরকার, মু. মাসুদ রানা, মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, মো. মহসিন মিয়া, হুমায়ুন আহমেদ, মো. সুজন খান প্রমুখ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত