শেষ মূহুর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের জাতীয় পার্টির প্রার্থী হাজী মো. আরিফুজ্জামান দিদার। চালাচ্ছেন ব্যাপক গণসংযোগ। লাঙ্গল প্রতীকে নিয়ে ছুটে যাচ্ছেন ভোটারের দ্বারে দ্বারে। করছেন ভোট প্রার্থনা।
গতকাল রবিবার সারাদিন তিনি সদর উপজেলার মহাকালী, বাংলাবাজার , মোল্লাকান্দি, চরকেওয়ার ও আধারা ইউনিয়নসহ শহরের বিভিন্ন গণসংযোগ করেন। প্রচারণাকালে দেখা যায়, আরিফুজ্জামান দিদার ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন। এ সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেক ভোটার দোকান থেকে উঠে এসে তার সঙ্গে কথা বলেন, দোয়া করেন এবং ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। এমনকি রিকশাচালকরাও রিকশা থামিয়ে তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। প্রচারণা ঘিরে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। ভোটাররা বলছেন, তারা যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে চান, যাতে মুন্সীগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত হয়।#