সেবা পেতে হলে জনগণকে যেতে হয় সরকারি দপ্তরে। এমন চিত্র বিদ্যমান বাস্তবতায় যেনো এক ব্যাতিক্রম উদ্যোগ নিয়েছে মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রশাসন। সেবা পেতে জনগন নয় জনগনের দ্বারে যাবে খোদ উপজেলা প্রশাসনের কর্মকর্তা। মুখোমুখি উন্মক্ত সমাবেশে সমস্যা-সংকট তুলে ধরবে জনগন, আর কর্মকর্তারা যথাযথ পদক্ষেপ কিংব সেসব সমাধানের প্রক্রিয়ার কথা জানাবে।
বুধবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে "সরকারি সেবা নিয়ে জনগণের আঙিনায়" ¯েøাগানে অনুষ্ঠিত হয় এ উদ্যোগের প্রথম উন্মুক্ত সভা। এতে প্রণোদনা, মাদক নিরোধ, সামাজিক নিরাপত্তা, ত্রান ও অবকাঠামো সহ অবহিত করন সংক্রান্ত উন্মুক্ত সমাবেশের আয়োজন করা হয় উক্ত সমাবেশের। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। এ সময় তিনি এলাকার সাধারণ জনগণ হতে তাদের চাহিদা সম্পর্কে জানতে চান। জনগণ তাদের নদীভাঙন, সড়কের দুরাবস্থা, মাদক, ড্রেনেজ সহ নানা দাবির কথা ব্যক্ত করেন। দ্রæত এসব সমস্যা নিরসনে আশ^াস দেন উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্টরা। আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভ‚মি একে এম হাসানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হাসান, উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক, সমাজসেবা কর্মকর্তা মিহির কুমার পাইক, উপস্থিত ছিলেন বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলেয়া বেগম, সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা সরকার, ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবু, এডভোকেট মহিউদ্দিন বেপারী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান জানান, একর্মসূচির মাধ্যমে প্রান্ত্রিক জনগোষ্ঠীর সাথে প্রশাসনের দূরত্ব নিরসন হবে। সরাসরি জনগণের সমস্যা-সংকট শুনার মাধ্যমে সেগুলো নিরসন করার উদ্যোগ গ্রহনের স্থানীয়র খুশি। আমাদের লক্ষ্য প্রান্ত্রিক পর্যায়ে সরকারি সেবা পৌছে দেওয়া। অনেক সেবার সম্পর্কে জনগন সচেতন নয়, সেগুলা সর্ম্পকে অবহিত করা হচ্ছে কর্মকর্তাদের মাধ্যমে। পর্যায় ক্রমে সকল ইউনিয়নে একার্যক্রম চলবে। জনগণের প্রত্যাশ বলতে তাদের আমাদের দপ্তরে আসতে হবে না, আমরাই তাদের কাছে যাবো।
এদিকে এমন উদ্যোগেন নিজেদের কথা সরাসরি বলতে পারায় সন্তুষ্টির কথা জানান অংশনেওয়া সাধারণ জনগন।