মুন্সীগঞ্জ সদর উপজেলার নারী ভোটাররা মেঘনা নদী ডিঙিয়ে গজারিয়ার বাসিন্দা ও ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতনকে ভোট দিবে না। নারী ভোটারদের মধ্যে একজন আমার স্ত্রীও একই বক্তব্য। এ কথাগুলো বলেছেন সদরের চরাঞ্চলের আধারা ইউনিয়নের চিতলিয়া গ্রাম থেকে আসা কৃষক হান্নান গাজী (৬০)। এ প্রতিবেদকের কাছে তিনি বলেন, রোববার বিকেলে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা হয়। ২৪ ঘন্টা পর একই এলাকায় সোমবার বিকেলে হলো বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিনের ফুটবল প্রতীকের নির্বাচনী জনসভা। দুই প্রার্থীর নির্বাচনী জনসভায় কমী সমর্থকদের উপস্থিতি নিয়ে চলছে নির্বাচনী হিসাব-নিকাশ। মেঘনা নদীর তীরের কৃষক হান্নান গাজীর মতে, ধানের শীষ প্রতীকের প্রার্থীর জনসভার চেয়ে বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের জনসভায় ৪ থেকে ৫ গুন মানুষ বেশী হয়েছে।
একই প্রসঙ্গে কথা হয় মুন্সীগঞ্জের সিনিয়র এক সাংবাদিকের সঙ্গে। তিনি একটি প্রথম শ্রেনীর টেলিভিশনে কাজ করেন। তার ভাষ্য, ধানের শীষ প্রতীকের প্রার্থীর চেয়ে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী জনসভায় ১০ থেকে ১২ গুন বেশী মানুষ উপস্থিত হয়েছে ফুটবলের জনসভায়। অপরদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনের নিজ উপজেলা গজারিয়ার সীমান্তবর্তী নদী বেষ্টিত গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা আইয়ুব আলী (৫৫) পেশায় একজন রাজমিস্ত্রী। সোমবার তিনি গ্রামের মানুষের সঙ্গে মেঘনা নদী পাড়ি দিয়ে মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিনের নির্বাচনী জনসভায় এসেছেন। কর্মী সমর্থক কেমন এসেছে জানতে চাইলে রাজমিস্ত্রী আইয়ুব আলীর ভাষ্য, ধানের শীষের জনসভার চাইতে দ্বিগুণের বেশি দ্বিগুন মানুষ আইছে আজকা ফুটবলের জনসভায়।
তৃনমুলকে অবমূল্যায়নের প্রতিবাদ
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামে বিএনপি নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে জোড়ালো প্রচারণা এবং হামলা-মামলা শিকার, নির্যাতিত ও কারাবরন করা বিএনপি নেতাদের একের পর এক দল থেকে বহিষ্কারের ঘটনা নির্বাচনী এলাকায় বিরূপ প্রভাব পড়েছে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে। ফলে তৃনমুল নেতাকর্মীদের অবমূল্যায়ন করার প্রতিবাদ হিসেবে গণপদত্যাগ করতে থাকে বিএনপি নেতাকর্মীরা। এ পর্যন্ত ১২২ জন নেতাকর্মী গণপদত্যাগ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অযাচিত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। ফলে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সদ্য বহিস্কৃত জেলা বিএনপির সদস্য সচিব মো মহিউদ্দিনের জনসমর্থন ক্রমাগত বাড়তে থাকে। যার বহিঃপ্রকাশ ঘটেছে সর্বশেষ নির্বাচনী জনসভায়। তাই ভোটের হিসাব-নিকাশে বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিন সুবিধাজনক অবস্থানে রয়েছে। এর প্রেক্ষিতে ভোটের হিসেবে কঠিন চ্যালেঞ্জের মুখো পড়েছে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন।
উপজেলাওয়ারী ভোটে সুবিধা
খোঁজ নিয়ে জানা গেছে, মুন্সীগঞ্জ-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৪৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ০৭৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৬ হাজার ৩৯০ জন। আর সদর উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৫০ হাজারের অধিক আর গজারিয়া উপজেলা ১ লাখ ৫০ হাজার অধিক।
জানা গেছে, বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন গজারিয়া উপজেলার বাসিন্দা এবং বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিন সদর উপজেলার বাসিন্দা। ফলে আঞ্চলিকতার হিসেবে ভোটের সমীকরণে ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনের এলাকা গজারিয়া উপজেলার মোট ভোটার ১ লাখ ৫০ হাজার অধিক এবং বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিনের এলাকা সদর উপজেলা। এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৫০ হাজারের অধিক। উপজেলা ভিত্তিক ভোটের হিসাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী এলাকার চেয়ে দুই লাখ ভোটার বেশী বিদ্রোহী প্রার্থীর উপজেলায়। ফলে স্বাভাবিক হিসেবেই বিদ্রোহী প্রার্থী সুবিধা পাবে।