প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
টঙ্গীবাড়িতে বিএনপির নির্বাচনী প্রচারণায় আলোচনা সভা
মো. মাসুম হাসান আফিফ, টঙ্গীবাড়ি
মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও এলাকায় মুন্সীগঞ্জ–২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ ভোটারদের কাছে পৌঁছাতে গণসংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব দপ্তরী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুজর গিফারি জুয়েল দপ্তরীসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়া বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরাও সভায় অংশ নেন।
সভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীকের পক্ষে দলীয় শ্লোগানের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত