প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
আজ বহুল প্রত্যাশিত ভোট মুন্সীগঞ্জের নতুন ভোটারদের প্রত্যাশা দুর্নীতিমুক্ত সমাজ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে-, এমন জনপ্রতিনিধি চাই
কাজী সাব্বির আহমেদ দীপু
মুন্সীগঞ্জের নতুন ভোটারদের প্রত্যাশা
দুর্নীতিমুক্ত সমাজ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, এমন জনপ্রতিনিধি চাই
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজে হিসাব বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ছেন নাফিসা বিনতে উর্বনা। আগামীকাল ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে জীবনের প্রথম ভোট দেবেন তিনি। নতুন ভোটার হিসেবে প্রার্থীদের কাছে তাঁর অনেক প্রত্যাশা। নাফিসা বিনতের ভাষ্য, ‘আমি চাই দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত দেশ। সততার সঙ্গে জনগণের প্রত্যাশা অনুযায়ী এই কাজ যারা করতে পারবেন, আমরা তরুণ সমাজ তাদেরই জনপ্রতিনিধি হিসেবে চাই।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ভোটার ১৪ লাখ ৩৩ হাজার ৪৭৭ জন। ২০২৫ সালের চুড়ান্ত তালিকায় নতুন যুক্ত হয়েছে ৯১ হাজার ৭২৪ জন নতুন ভোটার। তাদের মধ্যে নাফিসা বিনতে উর্বনার মতো ৯১ হাজার ৭২৪ জন নতুন ভোটারের অন্তর্ভুক্তি আসন্ন নির্বাচনে জয়-পরাজয়ে বড় নিয়ামক হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন এই চূড়ান্ত ভোটার সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবার মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে মোট ভোটার ১৪ লাখ ৩৩ হাজার ৪৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৩৮ হাজার ৫১১ জন এবং নারী ভোটার ৬ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। আর নতুন ভোটার সংখ্যা ৯১ হাজার ৭২৪ জন বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
আসনওয়ারী ভোটার সংখ্যা
==================
মুন্সীগঞ্জ-১ আসন :
শ্রীনগর ও সিরাজদীখান উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-১ আসনে মোট ভোটার : ৫ লাখ ৪৫ হাজার ৫১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ৮১৬ জন এনং নারী ভোটার ২ লাখ ৬৪ হাজার ৮৯২ জন। এ আসনে নতুন ভোটারের সংখ্যা ৩৬ হাজার ৫৩২ জন। এ আসনের শ্রীনগর উপজেলায় ৮০টি ও সিরাজদীখান উপজেলায় ৯০টিসহ মোট ১৭০টি ভোটকেন্দ্র রয়েছে।
মুন্সীগঞ্জ-২ আসন:
মুন্সীগঞ্জ-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৮ হাজার ৪৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৪ হাজার ৭২০ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৭৭২ জন। এ আসনে নতুন ভোটারের সংখ্যা ২৫ হাজার ৯৭৬ জন। এছাড়া এ আসনের লৌহজং উপজেলায় ৫৫টি এবং টঙ্গীবাড়ি উপজেলায় ৭৫টি ভোটকেন্দ্র রয়েছে।
মুন্সীগঞ্জ-৩ আসন:
মুন্সীগঞ্জ-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হসজার ৪৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৭৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৬ হাজার ৩৯০ জন। এ আসনে নতুন ভোটারের সংখ্যা ২৯ হাজার ৯২৬ জন। এ আসনের মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১১৭টি এবং গজারিয়া উপজেলায় ৫২টি ভোটকেন্দ্র রয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এবার জেলার তিনটি সংসদীয় আসনে ৯১ হাজার ৭২৪ জন নতুন ভোটার চুড়ান্ত তালিকায় যুক্ত করা হয়েছে। আর এসব ভোটারের বয়স ১৯ থেকে ২৪ বছর। সূত্র আরও জানায়, মুন্সীগঞ্জের তিনটি
আসনে মোট ভোটকেন্দ্র ৪৬৯টি এবং ভোট কক্ষের সংখ্যা ২ হাজার ৯৪৬টি। প্রতিটি ভোটকক্ষ ও কেন্দ্রের বাইরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এছাড়া নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলার তিনটি সংসদীয় আসনের ভোটারদের মধ্যে নির্বাচনকে ঘিরে বিরাজ
করছে উৎসাহ ও প্রত্যাশা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ভোটার সংখ্যা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে মুন্সীগঞ্জ জেলায় মোট ৫২৮টি ভোটকেন্দ্র এবং ৩ হাজার ৫০০-এর অধিক ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং দেশজুড়ে সংবিধান সংস্কারের ওপর গণভোটেরও আয়োজন করা হয়েছে।
মুন্সীগঞ্জের ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের পাশাপাশি গণভোটের জন্যও নির্ধারিত পৃথক ব্যালটে তাদের মতামত প্রদান করবেন। একই দিনে দুটি গুরুত্বপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে জেলা ও উপজেলা প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় সকল আয়োজন সম্পন্ন।
এদিকে প্রথমবার ভোটার হওয়া সরকারি হরগঙ্গা কলেজের হিসাব বিভাগের অপর শিক্ষার্থী কাজী জান্নাতুল নাঈমের প্রত্যাশা একটু ভিন্ন। তিনি বলেন, ‘আমরা তরুণরা চাই প্রার্থী সৎ, আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, নিরাপত্তা নিশ্চিত করবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে নিবেদিত- এমন প্রার্থীকে জনপ্রতিনিধি চাই।
রামপাল কলেজের ছাত্র কাওসার আহমেদ বলেন, ‘বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত আধুনিক সমাজ গঠন করবেন, শিক্ষা খাতে বেশি প্রাধান্য দেবেন যারা, নতুন ভোটার হিসেবে আমরা চাই, দেশ পরিচালনায় তারাই আসুক।
তরুণদের ভাবনাকে লালন ও পরিচর্যার মাধ্যমে বিকাশে সাহায্য করেন বলে মন্তব্য করেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন। তাঁর ভাষ্য, ‘তরুণদের মহাআত্মত্যাগকে আগামী দিনে প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। এদেশের তরুণেরা আমাদের যে অনুভূতি দিয়েছে, সেই অনুভূতি আমরা লালনও করব। তাদের পাশে থেকে আগামীতে সাহসী হয়ে উঠতে উজ্জীবিত করব। ইতোমধ্যে তরুণরা চাঁদাবাজদের বয়কট করেছে।
মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী আব্দুস সালাম আজাদ মনে করেন, রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপির ৩১ দফা কর্মসূচিতেই দুর্নীতিমুক্ত সমাজ ও জবাবদিহিতার কথা রয়েছে। অর্থাৎ তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করেই এ কর্মসূচি প্রণয়ন করেছে তাঁর দল। তিনি বলেন, ‘আমরা মনে করি, বিএনপির পক্ষেই তরুণদের ভোট আসবে। কারণ আমরা তরুণদের শিক্ষা সংস্কার, বেকার সমস্যা সমাধানের কথা বলেছি। আমরা যদি জবাবদিহিতার সরকার করতে পারি, তাহলে তরুণদের এই পূরণ আকাঙ্ক্ষাহবে।থ শুধু বক্তব্য নয়, স্লোগান নয়, কথা নয়–কাজের মাধ্যমেই আগামী দিনে বাংলাদেশে তরুণদের কাঙ্ক্ষিত সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান তিনি।
মুন্সীগঞ্জ জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিনের চোখে তরুণদের চাওয়া শতভাগ সঠিক। তিনি বলেন, ‘এ চাওয়াটা শুধু তরুণদেরই না, এটি আমাদেরও চাওয়া। স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে। ক্ষমতায় বেশি দিন টিকে থাকার জন্য বিদেশিদের দাসত্ব করেছে। যদি দুর্নীতিমুক্ত সমাজ গঠন হয়, তাহলে সমাজে বৈষম্য থাকবে না।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত