প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জ–২ আসনে বিজয়ী আব্দুস সালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা
আপন সরদার
মুন্সীগঞ্জ–২ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বালিগাও ইউনিয়ন এর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মিরাজ হোসেন।শুভেচ্ছা বিনিময়কালে মিরাজ হোসেন নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান এবং টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে তাঁর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।শুক্রবার দুপুরে এডভোকেট আব্দুস সালাম আজাদের নিজ বাড়িতে এসে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের রায় বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা নিয়ে মুন্সীগঞ্জ–২ আসনের উন্নয়নে কাজ করবেন।শুভেচ্ছা বিনিময় কালে বালিগাও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক খান সহ বালিগাও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত