প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজদীখানে দুই সড়কের নামফলক স্থাপন
আব্দুল্লাহ আল মাসুদ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুইটি সড়কের নামফলক স্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি পাওয়ার হাউজ সংলগ্ন এলাকায় মাস্টার আব্দুর রহমান কাল সড়কের নামফলক স্থাপন করেন। এরপর তিনি বাবু নলিনীকান্ত ব্যানার্জী সড়কের নামফলকও স্থাপন করেন।
পরে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার বাবা-মায়ের কবর, শহিদ মো. মস্তফাজামান সমুদ্র কাল ও
মাস্টার আব্দুর রহমান কালের কবর পৃথকভাবে জিয়ারত করা হয়।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফি, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র, সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নান, পুলিশ পরিদর্শক তদন্ত মো. হাবিবুর রহমান, এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত