ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।
নির্বাচন বিধিমালা অনুযায়ী, মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
জেলার তিনটি আসনে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটে এর মধ্যে ১২ জন প্রার্থী জামানত হারিয়েছেন।
মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) এই আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন জামানত হারান। কাস্তে প্রতীকের আব্দুর রহমান পান ৪৪৩ ভোট, আপেল প্রতীকের রোকেয়া আক্তা পান ৩২০ ভোট, হাতপাখা প্রতীকের মো. আতিকুর রহমান খান পান ৯ হাজার ৩৯ ভোট এবং ফুটবল প্রতীকের মো. মমিন আলী পান ৩০ হাজার ৬৭৮ ভোট।
এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের এ কে এম ফখরুদ্দিন রাজী ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট পেয়ে জামানত রক্ষা করেন। বিপুল ভোটে বিজয়ী হন ধানের শীষ প্রতীকের শেখ মো. আব্দুল্লাহ। তিনি পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট।
মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) এই আসনে ৫ জন প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারান। চেয়ার প্রতীকের আশিক মাহমুদ পান ৬৫১ ভোট, লাঙ্গল প্রতীকের নোমান হোসেন পান ২ হাজার ৮৫৭ ভোট এবং হাতপাখা প্রতীকের কে এম বিল্লাল পান ১৩ হাজার ৩৮৭ ভোট।
শাপলা কলি প্রতীকের মাজেদুল ইসলাম একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে জামানত রক্ষা করেন। এ আসনে বিজয়ী হন ধানের শীষ প্রতীকের আব্দুস সালাম আজাদ। তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৫৪ ভোট।
মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) এই আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জন জামানত হারান। আনারস প্রতীকের আনিছ মোল্লা পান ২৯৪ ভোট, লাঙ্গল প্রতীকের এ এফ এম আরিফুজ্জামান দিদার পান ৮০৪ ভোট, কাস্তে প্রতীকের শেখ মো. কামাল হোসেন পান ৩০৪ ভোট, কোদাল প্রতীকের শেখ মো. শিমুল পান ১৭৪ ভোট এবং হাতপাখা প্রতীকের সুমন দেওয়ান পান ৬ হাজার ৩৯২ ভোট।
ফুটবল প্রতীকের মো. মহিউদ্দিন ৮৮ হাজার ৯৩৬ ভোট এবং রিকশা প্রতীকের নুর হোসাইন নুরানী ৫৪ হাজার ৪৫৬ ভোট পেয়ে জামানত রক্ষা করেন। এ আসনে বিজয়ী হন ধানের শীষ প্রতীকের মো. কামরুজ্জামান রতন। তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট।