প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
টঙ্গীবাড়ীতে চুলার আগুনে পুড়লো দুটি ঘর
আপন সরদার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চুলার আগুনে ২ টি ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় ১ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। শনিবার (১৪ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামের আব্দুর রব বেপারীর রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন লাগার সাথে সাথে চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত আব্দুর রব বেপারী বলেন, হঠাৎ করে রান্না ঘর থেকে আগুনের দাউদাউ শব্দ পাই। এরপর এলাকাবাসীকে ডাকাডাকি করে ঝড়ো করি। এরপর আমাদের সকলের চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হই। এরমধ্যে আমাদের রান্নাঘর ও বসত ঘরের বিভিন্ন অংশ পুড়ে আমাদের প্রায় ১ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত