প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জ-৩ আসনে শান্তি বজায় রাখতে কঠোর বার্তা কামরুজ্জামান রতনের
জুয়েল দেওয়ান,গজারিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য উত্তেজনার প্রেক্ষাপটে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।
গতকাল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইতোমধ্যে তিনি আলোচনা করেছেন। যে দলই হোক বা যে ট্যাগেই থাকুক না কেন যে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লেখেন,
আমরা নতুন মুন্সীগঞ্জ দেখতে চাই-হানাহানি নয় শান্তি ও উন্নয়নের মুন্সীগঞ্জ।
এদিকে নির্বাচনী উত্তাপ পেরিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা এখন দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে পূর্ণ মনোযোগ দেওয়া। স্থানীয়দের মতে, রাজনৈতিক মতভেদ বা প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সামাজিক সম্প্রীতি অটুট রাখা সবার নৈতিক দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, তা নির্বাচন-পরবর্তী পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে এখন সেটিই দেখার বিষয়।
গজারিয়া উপজেলার বয়োজ্যেষ্ঠ সাংবাদিক মহিউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের পরবর্তী সম্ভাব্য উত্তেজনা এড়াতে এবং এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের বার্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাধারণ ভোটারদের মধ্যেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান ইতিবাচক সাড়া ফেলেছে বলে তিনি মনে করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত