প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
জসিম হত্যার বিচার দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে নির্বাচন–পরবর্তী সহিংসতায় নিহত জসিম নায়েব (৩০)-এর হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভে চর আব্দুল্লা গ্রামের সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা জসিম হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং হত্যাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানান।
এসময় বক্তারা বলেন, জসিম নায়েবকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা স্বল্প সময়ের জন্য বিক্ষোভ প্রদর্শন করেন এবং জসিম হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত