প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আসলাম সুইটস এন্ড বেকারির ম্যানেজার কে জরিমানা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারী এলাকায় অভিযান চালিয়ে আসলাম সুইটস এন্ড বেকারির ম্যানেজারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় প্রতিষ্ঠানটির শোরুমে মনিটরিং কালে দেখা যায় যে, মূল্য তালিকায় লেখা মূল্যের থেকে অধিক মূল্যে ফাস্টফুড আইটেম বিক্রি করা হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শোরুম টির ম্যানেজার মোহাম্মদ ইকরাম কে সমুদয় টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা অনুযায়ী পণ্য সামগ্রী বিক্রি করার নির্দেশ দেয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. সামির হোসাইন সিয়াম ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত