মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপি দলীয় নবনির্বাচিত সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ নাজমুন নাহার। গতকাল রবিবার দুপুর ২ টার দিকে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ে সংসদ সদস্যের হাতে ফুলের তোড়া তুলে দেন কলেজ অধ্যক্ষ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যাপক আবু আহসান কবীর চঞ্চল, সহযোগী অধ্যাপক জাকির হোসাইন, সহকারী অধ্যাপক মামুন রশীদ, গ্রন্থাগারিক শাহ মোয়াজ্জেম, শরীরচর্চা বিষয়ক শিক্ষক মোহামা¥দ ইব্রাহিম, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য শহীদুল ইসলাম কমিশনার, জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ প্রমুখ।#