প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
পুলিশ সুপারের সাথে মতবিনিময় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের
কাজী সাব্বির আহমেদ দীপু
ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদী নির্বাচন পর্যবেক্ষক দলের দুই সদস্যের সাথে নির্বাচনের পরিবেশ, নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম। সোমবার মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদী পর্যেবক্ষক টিমের প্রধান ভার্জিনি মুলারসহ দুই সদস্যের একটি পর্যেবক্ষক দল জেলা পুলিশ সুপারের সাথে মতবিনিময়কালে নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে
জানতে চাইলে তাদের কাছে মুন্সীগঞ্জের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো., মেনহাজুল আলম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৭ জানুয়ারী দিনভর মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার সার্বিক চিত্র সরেজমিন প্রত্যক্ষ করেছেন। ওই দিন তারা বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনসহ একাধিক প্রার্থীী সঙ্গে পৃথক পৃথক কথা বলে ভোটার ও প্রার্থীদের বক্তব্য সংগ্রহ করেছেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত