প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজদীখানে মূল্য তালিকা না থাকায় ১১ ব্যবসায়ীকে জরিমানা
সিরাজদীখান প্রতিনিধি
পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুন্সীগঞ্জের সিরাজদীখানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১১ জন ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।
এ সময় মুদি, ফল, মাছ, মুরগি ও সবজি বাজারসহ বিভিন্ন পয়েন্টে তদারকি করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় ১১ জন ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি বলেন, প্রতিটি দোকানে সরকারি নির্দেশনা অনুযায়ী দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করলে জেল-জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, রমজান মাসে বাজারের স্থিতিশীলতা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম মাসজুড়ে অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত