গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জ শহরের ধলেশ্বরী নদী তীরে মহানাম যজ্ঞ উপলক্ষে মঙ্গল ঘট স্থাপন ও শুভ অধিবাস অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় এই আয়োজনে ভক্তদের উপস্থিতিতে ভক্তিমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটি পরিবেশন করে শ্রী গোপাল জিউর সম্প্রদায়। যজ্ঞস্থলে বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি পবিত্র সংকর চ্যাটার্জী কাজল, তারকব্রহ্ম নামযজ্ঞ উদযাপন কমিটির সভাপতি টিটু কুমার দে, সাধারণ সম্পাদক রানা দাস ও কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় তালুকদার গৌতম। এছাড়াও মৃণাল কান্তি চক্রবর্তী, লিটন দাস, নিতাই কর, উত্তম বনিক ও দুলাল তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মহানাম যজ্ঞের মাধ্যমে ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।#