প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
লৌহজংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, লৌহজং থানা ও পদ্মাসেতু উত্তর থানার পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ফায়ার সার্ভিস, লৌহজং প্রেসক্লাব, রাজনৈতিক, সামাজিক, শ্রমজীবী, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা-প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি নানা ধরনের প্রতিষ্ঠান৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার,লৌহজং থানার ওসি মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রেজাউল ইসলাম প্রমুখ৷
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত