প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি সহায়তায় মুন্সীগঞ্জে ২০০ দরিদ্র জেলে পরিবার পেল ভিজিএফ চাউল
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় ২০০টি জেলে পরিবারের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ করা হয়েছে। রোববার বেলা ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে হাসাইল বানারী ইউনিয়নে এ চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় প্রত্যেক জেলে পরিবারকে ৮০ কেজি করে ভিজিএফ চাউল প্রদান করা হয়। মাছের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে এ সহায়তা দিয়ে থাকে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন টঙ্গীবাড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা। এছাড়া হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুজ্জামান দেওয়ান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো.জয়নাল খালাসি।
প্রকৃত জেলেদের তালিকা অনুযায়ী স্বচ্ছভাবে চাউল বিতরণ করা হয়েছে জানিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা বলেন,ভবিষ্যতে ও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,স্থানীয় জেলে পরিবারগুলো ভিজিএফ চাউল পেয়ে সন্তোষ প্রকাশ করেছে এবং সরকারের এই সহায়তার আরো বৃদ্ধি করার তাগিদ দিয়েছেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত