প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন অহিদুল ইসলাম
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন অহিদুল ইসলাম।
সম্প্রতি সংসদ সদস্যের কার্যালয় থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়।
অহিদুল ইসলাম ১৯৭৭ সালের ৬ জানুয়ারি জেলার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের সতুরচর গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ওই গ্রামের মৃত শুকুর ঢালীর পুত্র।
জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন অহিদুল ইসলাম। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বিক্রমপুর আদর্শ কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক, সিরাজদীখান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, জেলা যুবদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিরাজদীখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
দলীয় কার্যক্রম সমন্বয়, জনসাধারণের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার অভিজ্ঞতার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে ।
ব্যক্তিগত সহকারী হিসেবে তিনি সংসদ সদস্যের দাপ্তরিক কার্যক্রম তদারকি, জনসংযোগ রক্ষা, সভা-সমাবেশ সমন্বয় এবং নির্বাচনী এলাকার জনগণের অভিযোগ ও আবেদন গ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা করবেন।
নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অহিদুল ইসলাম বলেন,সংসদ সদস্য মহোদয়ের আস্থা অর্জন করতে পেরে আমি কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো।
এদিকে, তার এই নিয়োগে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং তার সফলতা কামনা করেছেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত