প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজদীখানে অবৈধ স্ট্যান্ড ও যানজট নিরসনে সাংসদের পরিদর্শন
আব্দুল্লাহ আল মাসুদ
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বাজার, নিমতলা সেতুর নিচের খাল ও বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি ও অটোরিকশার অবৈধ স্ট্যান্ড এবং সৃষ্ট যানজট নিরসনের লক্ষ্যে তিনি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বাজারে কোনো ধরনের চাঁদাবাজি হচ্ছে কি না—সে বিষয়ে খোঁজখবর নেন এবং ব্যবসায়ীদের কাউকে কোনো প্রকার চাঁদা না দেওয়ার আহ্বান জানান।
এছাড়া নিমতলা সেতুর নিচে খালে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত