প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজদীখানে বেকার যুবদের দক্ষতা বৃদ্ধিতে বাঁশ ও বেতের কাজের প্রশিক্ষণ সম্পন্ন
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বেকার যুবদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাত দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তির এই যুগে হস্তশিল্পকে আধুনিক রূপ দিতে পারলে যুবসমাজ খুব সহজেই স্বাবলম্বী হতে পারবে। বাঁশ ও বেতের কাজের মাধ্যমে সৃজনশীল উদ্যোক্তা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।
সিরাজদীখান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা দীপক চন্দ্র বিশ্বশর্মা।
সাত দিনের এই প্রশিক্ষণে মধুপুর গ্রাম ও আশপাশের এলাকার বেকার যুবক-যুবতীরা বাঁশ ও বেতের আধুনিক ও শৈল্পিক ব্যবহারের বিভিন্ন কলাকৌশল রপ্ত করেন। এর মাধ্যমে তারা ভবিষ্যতে নিজ নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন।
অনুষ্ঠান শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত