মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৪ফেব্রুয়ারি) বিকেল ২টার দিকে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. জাকারিয়া মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মো. পারভেজ আলম, মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ইরাদত হোসেন মানু, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড.মো. হালিম হোসেন, আইনজীবী সমিতির (জিপি) এ্যাড. মো. তোতা মিয়া,সাবেক সাধারণ সম্পাদক শাহীন মো. আমানউল্লাহ,অ্যাডভোকেট আরিফ হোসেন, অ্যাডভোকেট হাসানুজ্জামান ইকো, অ্যাডভোকেট হুমায়ুন কবির শাহিন মিজি, ভিপি এডভোকেট মজিবুর রহমান, এডভোকেট মোহাম্মদ আতাউর রহমান খান হিরু, সাবেক পিপি সিনিয়র এডভোকেট আশরাফ উল ইসলাম, সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট মজিবুর রহমান, স্পেশাল পিপি এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, এপিপি রোজিনা ইয়াসমিন, মোহাম্মদ শহীদ কমিশনার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর কবির, সাবেক সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা বারের সদস্য এডভোকেট আরর্শেদ উদ্দিন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এডভোকেট মোঃ সুমন সরদার ও ও অ্যাডভোকেট মোহাম্মদ আরাফ হোসেন।