প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
গজারিয়ায় স্বল্প মূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ম আয়ের মানুষ.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাসিক কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে স্বস্তি ফিরেছে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের মাঝে।
গতকাল সকাল ১০টা থেকে উপজেলার টেংগারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রি করেন।
সরেজমিনে দেখা যায়, টিসিবি পণ্য সংগ্রহে সকল শ্রেণির সুবিধাভোগীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। বিশেষ করে নারীদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ইউনিয়নের ৪২৯টি পরিবার এ কর্মসূচির সুবিধা পাচ্ছে। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬২০ টাকা। প্রতি প্যাকেজে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ২ লিটার বোতলজাত সয়াবিন তেল ও ২ কেজি মশুর ডাল। ঊর্ধ্বমুখী বাজারদরের চাপে সাধারণ মানুষ যখন নাভিশ্বাস ফেলছে, ঠিক তখনই টিসিবির ভর্তুকিমূল্যের পণ্য স্বল্প আয়ের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষের মাঝে অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। ফলে রমযান মাসে সুবিধাভোগীদের খোলা বাজার থেকে বাড়তি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে না।
পণ্য বিক্রি কালে উপস্থিত ছিলেন টেংগারচর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রহিমা দেওয়ান, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাছিমা আক্তার ও সানজিদা আক্তারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সুবিধাভোগী বড় ভাটেরচর গ্রামের আক্কাস আলী ও মিরপুর গ্রামের কামাল হোসেনসহ অনেকে বলেন, সবকিছুর দাম বাড়লেও আমাদের আয় বাড়েনি। বাজারে গিয়ে পরিবারের চাহিদা অনুযায়ী পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে। সরকারের এ উদ্যোগ আমাদের জন্য বড় সহায়তা। বিশেষ করে রমযানে এই পণ্য পেয়ে অনেকটাই হাফ ছেড়ে বাঁচলাম। ভবিষ্যতেও যেন এ কর্মসূচি চালু থাকে, সেটাই আমাদের দাবি।
টেংগারচর ইউনিয়নের টিসিবি ডিলার মেসার্স স্বপ্ন বাজারের স্বত্বাধিকারী মো. রায়হান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পণ্য বিতরণ করা হচ্ছে। মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটাল স্মার্ট কার্ড ব্যবহার করায় একজনের পণ্য অন্যকে দেওয়ার সুযোগ নেই। সকল তথ্য তাৎক্ষণিকভাবে সার্ভারে সংরক্ষিত হওয়ায় স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ট্যাগ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের প্রতিনিধিদের কঠোর নজরদারিতে পণ্য বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনিয়মের সুযোগ নেই। তবুও কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি সুবিধাভোগীদের ধৈর্য্য ধরে শান্তিপূর্ণ ভাবে পণ্য গ্রহণের আহ্বান জানান।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত