প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
গজারিয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা
শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পাখির মোড় ও বাউশিয়া সমিতি মার্কেট এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর বারোটা থেকে দুই টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এসময় বিভিন্ন মুদি, সবজি ও ফলের দোকানে মনিটরিং করা হয়। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মূল্য তালিকা ও ক্রয় রশিদ যাচাই করা হয়। ব্যবসায়ী দের মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়।
উপজেলার পাখির মোড় এলাকায় ফলের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মামা ভাগিনা ফল ভান্ডারের ম্যানেজার ইব্রাহীম খলিল কে পাঁচ হাজার টাকা জরিমানা এবং
বাউশিয়া সমিতি মার্কেটে বিসমিল্লাহ স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় দোকানটির মালিক মো. ইউসুফ পাঠান কে পাঁচ হাজার টাকা সহ দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান ও গজারিয়া থানা পুলিশের একটি দল।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত