রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও মিটি ট্রাকের সংঘর্ষে চরমোনাই পীরের ৩ ভক্তসহ ৪ জন প্রান হারিয়েছেন। এসময় অন্তত ১৫ জন আহত হয়। শুক্রবার দিবাগত গভীর রাত ৩ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার হাষাড়া হাইওয়ে থানার অদুরে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান যশোর জেলা সদরের পাগলাদাহ গ্রামের নওয়াপাড়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি ও চরমোনাই পীরের ভক্ত ডা. মো. জালাল উদ্দিন (৬৫) ও একই উপজেলার মধু গ্রামের দলটির কর্মী ও পীরের ভক্ত জিল্লুর রহমান (৫৫)। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চরমোনাই পীরের ভক্ত যশোর সদরের ডা. আ. আলিম (৫৫) ও দুর্ঘটনা কবলিত বাসের হেলপাড় মো. আশিক (৩২) মারা যান। আহতদের ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলার শ্রীনগর উপজেলার হাষাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, রাজধানীর সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের জনসভায় যোগ দিতে শুক্রবার রাতে হামদান এক্সপ্রেস পরিবহনের একটি বাসে করে যশোর জেলা সদরের নওয়াপাড়া থেকে রওনা হন দলটির নেতাকর্মী ও ভক্তকুল। গভীর রাত ৩ টার দিকে এক্সপ্রেসওয়ের হাষাড়া হাইওয়ে থানার অদুরে সামনে থাকা একটি মিনি ট্রাকের পেছনের অংশে চলন্ত ওই বাসের সংঘর্ষ হয়। এতে চলন্ত অবস্থায় বাস ও মিটি ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়কদ্বীপের রেলিংয়ের উপড় আঁছড়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই ২ জন মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতায় নামে। এসময় ২ জনের লাশ উদ্ধার করে। পরে আহত অবস্থায় ১৫-১৬ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে আরো ২ জন মারা গেলে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ৪ জনে। হাইওয়ে থানার ওই কর্মকর্তা বলেন, তাৎক্ষনিক দুর্ঘটনা কবলিত বাস ও মিনি ট্রাক এক্সপ্রেসওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়। এতে এক্সপেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাাবিক থাকে। বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে।#
ফটো-১ ক্যাপশন : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত হয় ৪ জন। দুর্ঘটনা কবলিত বাসের ছবিটি ক্যামেরাবন্দি করেন মো. আমির হোসেন।