প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজদীখানে ভুক্তভোগীদের অভিযোগ শুনলেন দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ এমপি আব্দুল্লাহর
আব্দুল্লাহ আল মাসুদ
অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে নেওয়া, ভাঙাচোরা রাস্তাঘাট ও সংস্কারহীন কালভার্ট এবং দৈনন্দিন যাতায়াত ও নাগরিক সেবা সংক্রান্ত ভোগান্তি অভিযোগ শুনলেন ধানের শীষ প্রতীক নিয়ে মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচিত
সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিরাজদীখান উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহকে কাছে পেয়ে উপরোক্ত অভিযোগ তুলে ধরেন একাধিক নারী ও পুরুষ।
স্থানীয় জনগনের অভিযোগ, ফসলি জমির মাটি কাটার ফলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নারী ভুক্তভোগীদের বিভিন্ন অভিযোগ সরাসরি শুনে শ্রীনগর–সিরাজদীখান) আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আব্দুল্লাহ এমপি। এছাড়া উপজেলা প্রশাসনকে সমন্বিতভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা পরিষদে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন সাংসদ শেখ মো. আব্দুল্লাহ। সভায় যোগদানের আগেই তিনি উপস্থিত হলে ভুক্তভোগীরা তাঁর কাছে সরাসরি অভিযোগ শুনেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত